• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নওগাঁ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগ, এসআই ক্লোজড

নওগাঁ প্রতিনিধি
  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের দাবি, প্রথম দফায় ওই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় এসআই অসিত কুমারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সিআর মামলা নম্বর ২২২/২৫-এ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোরে আক্কেলপুর গ্রামের নিজ বাড়ি থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ছিলেন বদলগাছী থানার এসআই অসিত কুমার। এর আগে ভান্ডারপুর বাজারেও তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল।

এসআই অসিত কুমার বলেন, রাকিবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে ধরতে অভিযান চালানো হয়। ভান্ডারপুর বাজারে তাকে ধরার চেষ্টা করা হলেও তিনি অন্য একটি মোটরসাইকেলে করে চলে যান। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে রাকিবুলকে প্রথম দফায় আটক করার পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বলে জানান এসআই অসিত কুমার। তিনি বলেন, ‘টাকা নিয়ে ছেড়ে দিয়েছি—এরকম একটা অভিযোগ দেওয়া হয়েছিল।’ তবে কে বা কারা এমন অভিযোগ করেছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না।

তাকে প্রত্যাহারের কারণ জানতে চাইলে তিনি বলেন, রাকিবুলকে তিনিই গ্রেপ্তার করেছেন। পরে তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। পুলিশ সুপার তাকে এ বিষয়ে সরাসরি কিছু বলেননি বলেও জানান তিনি।

তবে রাকিবুলের মা রেহেনা পারভিন বলেন, তার ছেলেকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায়। কোন এসআই তাকে গ্রেপ্তার করেছেন, তা তিনি জানেন না।

পুলিশ সুপারের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোথাও কোনো অভিযোগ করেননি।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন এসআই অসিত কুমারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রথমে তাকে পেয়ে রেখে আসছেন এমন একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে যাওয়ার পর তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। পরে ওই এসআই রাকিবুলকে গ্রেপ্তার করেন।’

অন্যদিকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রথমবার রাকিবুলকে গ্রেপ্তার করতে গিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এ কারণেই এসআই অসিত কুমারকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, প্রথমবার কেন পালিয়ে গেল, এজন্য তাকে ক্লোজ করা হয়েছে। এলাকায় আলোচনা-সমালোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার মতে, দায়িত্ব পালনকালে এসআইয়ের আরও সতর্ক থাকা উচিত ছিল। পরে রাকিবুলকে গ্রেপ্তার করেছেন ওই এসআই।

তবে ওই সময় ঠিক কী ঘটেছিল, কীভাবে তিনি পালিয়ে গেলেন এবং তাকে ছেড়ে দেওয়ার অভিযোগের ভিত্তি কী, এসব বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

কারাম ডাল ঘিরে নাচ-গান, ঐতিহ্য ধরে রাখার উৎসব নওগাঁয়

মঠবাড়িয়ায় শতাধিক দরিদ্র শিক্ষার্থীর মাঝে ফুটবল-ব্যাগ-ছাতা বিতরণ

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, এক বছরের কারাদণ্ড 

এদিকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেপ্তারের পর দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও পুলিশ বলছে, আসামিকে গ্রেপ্তারের কারণে নয়, বরং প্রথম অভিযানে তাকে পালিয়ে যেতে দেওয়ার কারণেই এসআইয়ের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

/অ

  • গ্রেপ্তার
  • নওগাঁ
  • ছাত্রলীগ
এ সম্পর্কিত আরও খবর
কারাম ডাল ঘিরে নাচ-গান, ঐতিহ্য ধরে রাখার উৎসব নওগাঁয়
কারাম ডাল ঘিরে নাচ-গান, ঐতিহ্য ধরে রাখার উৎসব নওগাঁয়
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি জুয়েল গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি জুয়েল গ্রেপ্তার
জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন
জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X